Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ছোট ছেলের জন্মদিন উদযাপনে সাইফ-কারিনা

বলিউডডের তারকা জুটি কারিনা কাপুর ও সাইফ আলি খান তাদের ছোট ছেলে জেহর-এর জন্মদিনে মারিও থিমের আয়োজন করেছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ১৫ ফেব্রুয়ারি জন্মদিন উদযাপন করেন।

জেহর আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে, তার আগেই প্রকাশ্যে এল উদযাপনের ছবি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহ’র নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল।  

ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে। কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যেনুটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানিসহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দিনটি উদযাপন করেন তারা।

 গত বছর জেহর -এর জন্য স্পাইডারম্যান থিমের আয়োজন করা হয়েছিল। সেখানে সাবা পতৌদি উপস্থিত ছিলেন, তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে কারিনা, সাইফ, সোহা আলী খান এবং সোহার মেয়ে ইনায়াকে উপস্থিত থাকতে দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share