Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

চাকরি খুঁজছেন অনুপম খের!

অভিনেতা অনুপম খের | ছবি: ফেসবুক

সোশ্যাল চাকরির খোঁজ করছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের। চাকরি পেতে নিজের সিভিও শেয়ার করেছেন এই অভিনেতা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা অনুপম খের। সেখানে দেখা যাচ্ছে, একটি বায়োডাটা আপলোড করেছেন অনুপম। সেখানে নিজেকে খুবই কর্মঠ অভিনেতা হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

সেই বায়োডাটা আপলোড করে অনুপম লিখেছেন, ‘পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডাটা আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে। জয় হো!’

সেই পোস্টে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- মহান মানুষ চাকরি খুঁজছেন, এতে সম্মান বেড়ে গেল। খুবই অনুপ্রেরণামূলক। একই বর্ণনা দেখা গেল তার লিঙ্কডইন আইডিতেও। সেখানে অভিনেতা নিজেকে শিক্ষক, লেখক ও মোটিভেশনাল স্পিকার বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করেন অনুপম খের। প্রায় ২০ বছর পর পরিচালনায় ফিরছেন এই অভিনেতা। তিনি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে আবার পরিচালনায় কামব্যাক করছেন। তবে সামনে বড় পর্দায় দেখা দেবেন অনুপম। কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’-তে ধরা দেবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share