Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালার যাত্রা শুরু

গত ১৫ ফেব্রুয়ারী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে ‘চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা’। চলচ্চিত্র নির্মাণকে বিকেন্দ্রীকরণ ও সুষ্ঠু বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা  প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে দেশের আটটি বিভাগে আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করবেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আটজন তরুণ নির্মাতা।গেল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার ঢাকা বিভাগীয় পর্ব শুরু হয়েছে। ঢাকা বিভাগে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার কারিগরি কমিটির সদস্য তানিম নূর ও সুমন রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মো ইকরামুল ইসলাম ও স্টেজ ম্যানেজার ফজলে রাব্বি সুকর্ণ। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের নানা দিক, যেমন গল্প বলা, চিত্রায়ণ, প্রযোজনা, সম্পাদনা, চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share