Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট

মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট । ছবি: ইনস্টাগ্রাম

চতুর্থবারের মত মা হলেন ‌‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। ৬ মার্চ ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

৭ মার্চ গ্যাল গ্যাডট তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে তোলা নবজাতকের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় নবজাতককে বুকে জড়িয়ে আছেন ৩৮ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী।

গ্যাল গ্যাডটের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে তোমাকে স্বাগতম। গর্ভাবস্থা সহজ ছিল না। কিন্তু আমরা তা পেরেছি।‘ মেয়ের নাম জানিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, ‘তুমি আমাদের জীবনে আলো ছড়িয়ে দিয়েছো, একদম তোমার নামের মত- ওরি। হিব্রু ভাষায় যার অর্থ ‘আমার আলো’। কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। মেয়েদের বাড়িতে তোমাকে স্বাগতম। বাবাও বেশ কুল।’

পিপল ডটকম-এর তথ্যমতে, জ্যারন ভারসানোর সঙ্গে গ্যাল গ্যাডট বিয়ে করেন ২০০৮ সালে। এরপর ২০১১ সালে এই দম্পতির প্রথম সন্তান অ্যালমার জন্ম হয়। ২০১৭ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় মেয়ে- মায়া। তাদের তৃতীয় কন্যা ড্যানিয়েলার জন্ম হয় ২০২১ সালে। এবার ২০২৪ সালে তাদের চতুর্থ কন্যা ওরি পৃথিবীতে আসলো।

এদিকে গ্যাল গ্যাডট আবারও মা হওয়ায় অভিনেত্রীর অনেক ভক্ত ও অনুরাগীরা বেশ অবাকও হয়েছেন। কেননা অনেকেই জানতেন না তিনি গর্ভবতী ছিলেন।

প্রসঙ্গত, গ্যাল গ্যাডটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘স্নো হোয়াইট’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share