Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

গ্রেপ্তার হলেন র‌্যাপার উইজ খলিফা 

উইজ খলিফা | ছবি: দ্য ডিটিব্যাল

গাঁজা সেবনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে মার্কিন র‌্যাপার তারকা উইজ খলিফাকে। ঘটনাটি ঘটে ১৪ জুলাই পূর্ব রোমানিয়ার কস্টিনেস্টি গ্রামে একটি কনসার্টে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্যানুযায়ী, প্রসিকিউটররা নিশ্চিত করেছেন উইজ খলিফার কাছে গাঁজা পাওয়া গেছে। আর এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোমানিয়ান অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম প্রসিকিউটরদের এক বিবৃতি থেকেও জানা গেছে, উইজ খলিফার কাছ থেকে কস্টিনেস্টিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের সময়ই ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া গেছে। একটি হাতে তৈরি সিগারেটে তিনি গাঁজা সেবন করছিলেন। ফলে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান থেকে উইজ খলিফাকে বের করে দিচ্ছে পুলিশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন  
0
Share