Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

গোপনে বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ভাইরাল ভিডিও

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন | ছবি: ইটিভি

দীর্ঘ ১৩ বছরের প্রেমের অবসান ঘটিয়ে চুপিসারে কি সাতপাকে বাঁধা পড়েছেন তারকা জুটি অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন একটি ভিডিও। তবে সত্যিটা কি?

কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়ে ৬ জানুয়ারি বিয়ের সাজে দেখা দিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের শেয়ার করা একটি ভিডিওতে, গায়ে লাল বেনারসি জড়িয়ে গা ভর্তি সাবেকি ডিজাইনের স্বর্ণালংকার ও মাথায় শোলার মুকুট, কপালে কলকা দিয়ে বউ সেজেছেন ঐন্দ্রিলা। মুখের সামনে থাকা পান পাতা সরিয়ে অঙ্কুশকে দেখছেন তিনি। আর মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের।   

ঐন্দ্রিলা সেনের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

যদিও ভারতীয় গণমাধ্যম গুলোর খবর, মোটেও বিয়ে করেননি এই তারকা জুটি। ভাইরাল ভিডিওটি একটি ফটোশুটের অংশ মাত্র। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের প্রতিষ্ঠানের ব্রাইডাল কালেকশনে টালি পড়ার আলোচিত জুটি নজর কেড়েছে, যা মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট।

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ থেকে প্রেমের সম্পর্কে জড়ানোয় বেশ আলোচিত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রায় ১৩ বছর ধরে একসঙ্গে রয়েছেন। সবশেষ তাদের ‘মির্জা’ সিনেমায় একসঙ্গে দেখেছেন দর্শকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share