Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গোপনে দেশ ছাড়ব কেন: শাবনূর

শাবনূর | ছবি: ফেসবুক

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে নতুন করে সিনেমায় ফেরার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর সামনে আসে। এতদিন নীরবে থাকলেও অবশেষে বেশ ক্ষোভ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনূর।

অভিনেত্রীর অস্ট্রেলিয়া ফেরত যাওয়ার বিষয়টিকে নিয়ে সম্প্রতি কিছু খবরের শিরোনাম দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর। ৩ মার্চ বিকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব, সেটা জানেন না কেউ। চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকেরা। তারা রংঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে। দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে কিংবা ছুটিতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি।’

বিষয়টি খুব স্পষ্ট, যেহেতু শারীরিকভাবে ফিট না হয়ে শুটিং শুরু করতে পারছেন না, তাই অযথা ছেলের স্কুল ও পরিবার অস্ট্রেলিয়াতে থাকার পরেও বাংলাদেশে থাকতে চাননি শাবনূর।

উল্লেখ্য, খুব দ্রুত ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় আসবেন নব্বই দশকের ঢালিউড কুইন শাবনূর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share