Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

গানের রেকর্ডিংয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন

বেশ ভোগান্তির পর কিছুটা সুস্থ হয়েই গত ১০ ফেব্রুয়ারী আবারো গানের রেকর্ডিংয়ে অংশ নিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গাইলেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা আর শওকত আলী ইমনের সুর-সংগীত করা গানে। সাবিনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরো ১০ জন শিল্পী। আতিয়া আনিসা তাদের মধ্যে একজন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে আনিসা লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

তিনি আরো বলেন, ‘এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরো অনুপ্রাণিত করেছে’।

 স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলব না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত’।

গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত গুলশানের একটি হাসপাতালে নেয়া হয় তাকে।

সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে ফেরেন বাসায়। চিকিৎসকরা তাকে পরামর্শ দেন বিশ্রামে থাকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share