Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গান গেয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন গায়িকা! 

মৌসুমী চৌধুরী । ছবি: ফেসবুক

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতাকে যে গানগুলো এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে, সেগুলোর মাঝে অন্যতম ‘দেশটা তোমার বাপের নাকি’। কিন্তু অনুপ্রেরণা জোগানো এই গানটি গেয়ে বিপাকে পড়তে হয়েছিল গানের মূল শিল্পীকে।

‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী। এই নামেই তিনি পরিচিত হলেও তার পুরো নাম নাজনীন আকতার মৌসুমী। তার বাড়ি নওগাঁয়। এসব তথ্য জানা গেছে সম্প্রতি। আরও জানা গেছে, এ গান গাওয়ার পর নানামুখী চাপে পড়ে বাড়ি ছাড়তে হয়েছিল এই গায়িকাকে।

কয়েকদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেখা মেলে মৌসুমীর। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ভাইরাল গানটি গাওয়ার পর কোনো চাপের মুখে পড়তে হয়েছিল কিনা। উত্তরে মৌসুমী বলেন, ‘এরকম একটা গান গাওয়ার পর চাপের মুখে পড়বো না, এটা কখনো হতেই পারে না। যেহেতু ঐ সময়টাই স্বৈরাচার সরকারের আন্ডারে ছিল সবকিছু, সেজন্য অনেক হুমকির সম্মুখীন হয়েছিলাম আমি।’

‘দেশটা তোমার বাপের নাকি’ গানের পোস্টার । ছবি: গুগল

গায়িকা যোগ করেন, ‘কখনো বাড়ি থাকতে পারি নাই। এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে, কখন যে কোথায় ছিলাম আমি নিজেও জানি না।’

মূলত, গানটি গাওয়ার ফলে এক বছরের মত বাড়ি ছাড়া ছিলেন তিনি। এসময় তাকে তার গুরু ইথুন বাবু আগলে রেখেছিলেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের গীতিকার হলেন ইথুন বাবু।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share