Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কোহলি-আনুশকার ছেলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন!

ডানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা । ছবি: ফেসবুক

১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। লন্ডনে পুত্র সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসে ২০ ফেব্রুয়ারি। এরপর নানা প্রশ্নের মাঝে সম্প্রতি উঠে আসে নবজাতকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। লন্ডনে জন্ম নেওয়ায় ছোট অকায় কি ব্রিটিশ নাগরিকত্ব পাবে নাকি ভারতীয় থাকবে?

টিভি নাইনের খবরে, লন্ডনে জন্ম হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। কারণ যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হচ্ছেন না। বাবা-মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় সে দেশে বসবাস করতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে। কোহলি কিংবা আনুশকা কেউই সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না। বিরাটপুত্র অকায় ভারতে জন্ম না নিলেও সে ভারতীয় নাগরিকই হবেন। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ গুঞ্জনের শেষে ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। এর আগে ২০২১ সালে কোহলি ও আনুশকার ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ভামিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share