Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

‘কোক স্টুডিও বাংলা সিজন থ্রি’ নিয়ে আসছেন রাজীব

আদনান আল রাজীব | ছবি: ফেসবুক

কোক স্টুডিও বাংলার পরবর্তী কিস্তির পরিচালনার জন্য প্রস্তুত পরিচালক ও রানআউট ফিল্মস-এর কর্ণধার আদনান আল রাজীব। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাজীব কোক স্টুডিও বাংলার গানের আয়োজনের প্রস্তুতি চলাকালীন একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘শুরু হোক গান। কোক স্টুডিও বাংলা সিজন থ্রি। এজেন্সি: ডট বার্থ’।

আদনান আল রাজীবের পোস্ট করা ছবি । ফেসবুক থেকে সংগৃহীত

উল্লেখ্য যে, বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকেই কোক স্টুডিও বাংলার জনপ্রিয়তা অনেক। বাংলাদেশী সঙ্গীতানুরাগীরা এই আয়োজন খুবই পছন্দ করছেন। ‘নাসেক নাসেক’, ‘সন্ধ্যাতারা’, ‘দেওরা’ ইত্যাদি গান উপহার দিয়ে এই স্টুডিও দেশের সব বয়সের মানুষকে একত্রিত করার ক্ষমতা নিয়ে এগিয়ে চলছে। এবার দেখার পালা নতুন সিজনে তারা আর কি কি চমক রাখতে সক্ষম হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share