Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

কেন হাসপাতালে ভর্তি সাইফ আলী খান?

সাইফ আলী খান | ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, হাঁটু ও কাঁধে গুরুতর চোট পেয়েছেন সাইফ। তাই ২২ জানুয়ারি সকাল ৮টার দিকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অভিনেতার অস্ত্রোপচারও করা হয়েছে। হাসপাতালে সাইফের সাথেই রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর খান।

সাইফের আঘাত নিয়ে আরও জানা গেছে, এবারই প্রথম নয়, এর আগেও হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। ‘রেঙ্গুন’ সিনেমার শুটিং করতে গিয়ে তিনি আহত হন। এরপর ২০১৬ সালেও কোকিলাবেন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছিল। ‘রেঙ্গুন’ সিনেমা ছাড়াও ‘ক্যায়া কহেনা’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় আঘাত পেয়েছিলেন এ অভিনেতা।

প্রসঙ্গত, সাইফ আলী খান কয়েকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সিনেমা ছাড়াও কয়েকটি সিরিজের কাজও রয়েছে তার হাতে। এরই মাঝে আবারও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share