Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

কিয়ারা নয়, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় ‘ভাবী-২’ তৃপ্তি

কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি (বাম থেকে) । ছবি: ইয়াহু ফাইন্যান্স

‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার সাফল্যের পর এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগেই। এতে দ্বিতীয় কিস্তির অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে যুক্ত হয়েছেন প্রথম কিস্তির ‘মঞ্জুলিকা’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। এবার দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়ে সিনেমাটিতে যুক্ত হলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিকের বিপরীতে ছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। কার্তিকের নাম জানার পর থেকে অনেকেই ধারণা করছিলেন নতুন ছবিতেও কার্তিক-কিয়ারা জুটিকেই দেখতে পাবেন। কিন্তু হঠাৎ-ই কাহিনীতে টুইস্ট এসে তৃপ্তির নাম জানা গেলো।

তৃপ্তির ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং কার্তিক। সম্প্রতি তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রথমে পোস্ট করেছেন একটি ছবি। যেখানে এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি দেখা গেলেও নেটিজেনদের বুঝতে বাকি ছিল না সেখানে ছিলেন কোন অভিনেত্রী। পরবর্তীতে আরেকটি পোস্টের মাধ্যমে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিতে কার্তিক স্বাগত জানান তৃপ্তিকে।

কার্তিক আরিয়ানের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর জাতীয় ক্রাশ হিসেবে পরিণত হয়েছে সবার প্রিয় ‘ভাবি ২’, অর্থাৎ তৃপ্তি। এরপর থেকে তার একের পর এক নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার ‘ভুল ভুলাইয়া’র মত এতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনেত্রীর সংযুক্তি তার ভক্তদের দারুণভাবে উচ্ছ্বসিত করতে সক্ষম হলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share