Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘কারার ঐ লৌহ কপাট’ ভিন্ন সুরারোপের জন্য প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনটির একটি স্থিরচিত্র । ছবি: ফেসবুক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করায় ভারতের অস্কারজয়ী শিল্পী এ আর রহমানের বিরুদ্ধে ১১ নভেম্বর জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজিত হয়ে গেলো প্রতিবাদী সাংবাদিক সম্মেলন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল সহ আরও অনেক নজরুল গবেষক ও খ্যাতিমান শিল্পীরাও।

সম্প্রতি বলিউড নির্মাতা রাজা কৃষ্ণ মেননের ‘পিপ্পা’ চলচ্চিত্রের জন্য এ আর রহমান গানটি নতুন করে বিকৃতভাবে সুরারোপ করেছেন যা নজরুলের চেতনাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সুরটি কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। তাইতো গানটি প্রকাশের পর থেকেই এ আর রহমানের বিরুদ্ধে নিন্দা জানান দেশের অনেক গুণী শিল্পী, চলচ্চিত্র সমালোচক থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ। কবি নজরুল ইনস্টিটিউটও এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share