Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কার সঙ্গে প্রেম করছেন অনন্যা?

অনন্যা পান্ডে | ছবি: ফেসবুক

৩০ অক্টোবর জীবনের ২৬ বসন্তে পা রেখেছেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। আর অভিনেত্রীর বিশেষ দিনে প্রকাশ্যে এলো তার নতুন প্রেমের খবর।  

২৬ অক্টোবর প্রথম প্রহরে মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর স্টোরি এখন বলিউডের অন্যতম চর্চার বিষয়। অভিনেত্রী অনন্যার জন্মদিনে নিজেকে তার প্রেমিক হিসেবে জানান দিয়েছে এই মডেল! বলিউডে বহুদিন ধরে অনন্যা ও ওয়াকারের প্রেমের গুঞ্জন চলছে। জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাদের এক সঙ্গে দেখা যায়। এরপর গুঞ্জন চাউর হয়— প্রেম করছেন অনন্যা–ওয়াকার। তবে সেই সময় নীরবেই ছিলেন এই জুটি। অবশেষে রহস্যের সমাধান।

মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোরের ইনস্টাগ্রামের স্টোরিতে দেওয়া পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

ওয়াকারের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় অনন্যার মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়েছেন এই মডেল। আর লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

এই স্টোরি দেখে দুইয়ে দুইয়ে চার করতে বাকি  নেই কারো।

অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে এই জুটির একসাথে ছুটি কাটানোর মুহুর্ত গুলোকেও পাপ্পারাজিদের ক্যামেরায় বন্দী হতে দেখা যায়। এক সময় করণ জোহরের অনুষ্ঠানে প্রায় বলেই ফেলেছিলেন যে আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্কে রয়েছে। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই সেই সম্পর্কে ছেদ পড়ে। আর এই ঘটনায় খুব ভেঙেও পড়েছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা। অভিনেত্রী হিসেবে নেটিজেনদের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা না পেলেও নানান প্রসঙ্গে বরাবরই থেকেছেন খবরের শিরোনামে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share