Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ৪, ২০২৬

কলকাতার অভয়াকে নিয়ে আরিজিতের গান

অরিজিৎ সিং | ছবি: এক্স

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে গান বাঁধলেন ‘তুম হি হো’ বা ‘হামারি অধুরি কাহানি’ গায়ক, অরিজিৎ সিং। 

২৬ আগস্ট, সোমবার রাতে লাইভে এসে সংগীতশিল্পী বলেন অনেকদিন ধরেই গলায় সমস্যা তার। তাই সেভাবে গান গাওয়া হয়নি। তবে গানের সঙ্গে জড়িত টুকটাক কাজ করছিলেন, বাড়ির নানা দায়িত্বও তো আছে। বে এসবের মাঝেই মাথা থেকে বের করতে পারছিলেন না ৩১ বছরের তরুণী ডাক্তারের মৃত্যু। এর আগেও বহু ঘটনা তাকে ভিতর দিয়ে নাড়িয়ে দিয়েছে, তবে এরকমটা আগে কখনো হয়নি, সেটাও স্পষ্ট করেন লাইভে এসে।

লাইভে সংগীতশিল্পী অরিজিৎ সিং

শুধু তাই নয়, অরিজিৎ গানের মানুষ। তাই গান গেয়েই প্রতিবাদ করলেন তিনি। অভয়াকে নিয়ে, সবার কাছের মানুষ হয়ে যাওয়া তিলোত্তমাকে নিয়ে গানও গাইলেন গিটার বাজিয়ে। ‘আর কবে’ প্রশ্ন তুললেন গানের মাধ্যমে। যা সাধারণ মানুষের মনের কথা। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তাও কেন আসল দোষী আসছে না সামনে!  

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাম্মী ইসলাম নীলা বাবার চিকিৎসা করাতে জামাকাপড়ও বিক্রি করতেন

শাম্মী ইসলাম নীলা সম্প্রতি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার…
শাম্মী ইসলাম নীলা

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share