Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

করণের ‘জিগরা’ আলিয়া

‘জিগরা’ সিনেমার পোস্টার, আলিয়া ভাট ও করণ জোহর (বাম থেকে) । ছবি: সংগৃহীত

পরিচালক করণ জোহরের প্রযোজিত সিনেমায় আবারও দেখা দিতে যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। স্টার কিডদের চান্স দেওয়া ও নেপোটিজম বিতর্কে যে এই নির্মাতার কিছুই যায় আসে না তা আবারও প্রমাণ করে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি।

সিনেমাটির ঘোষণা দিতে ১ মিনিট ৩ সেকেন্ডের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও শেয়ার করে করণ তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে আলিয়াকে ট্যাগ করে লিখেন, “ফের আসছে আমার জিগরা।”

নতুন এই সিনেমার নাম- ‘জিগরা’। আলিয়াকে এতে দেখা যাবে অন্যরকম এক অবতারে। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে আছেন করণ। আর পরিচালক হিসেবে থাকছেন ভাসান বালা।

করণের শেয়ার করা পোস্ট থেকেই জানা গেছে, ভালবাসা ও অদম্য সাহসের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল করণের একটি সাক্ষাৎকার। যেখানে তাকে বলতে দেখা যায়, “আলিয়া এবং আমাকে টেনে অনেক সময়ই নানা মন্তব্য শুনতে পাই। কিন্তু যে যাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না।”

তিনি আরও যোগ করেন, “আমি নেপোটিজমে বিশ্বাসি। আর আমি আমার পছন্দের মানুষদেরই কাস্ট করব। আর এ ব্যাপারে আলিয়া আমার প্রথম সন্তানের মতো। বাবার মতো আমি প্রত্যেকটা বিষয়ে আলিয়ার পাশে রয়েছি।”

করণের এই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার কিছুদিন পরই ঘোষণা এলো আলিয়াকে নিয়ে তার নতুন সিনেমা ‘জিগরা’ মুক্তি পাওয়ার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share