Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কবে ফিরছে ‘দুই পৃথিবী’ জুটি? জিতের উত্তর

৫ জানুয়ারি কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামের মেলায় ঘুরতে এসে ভক্তদের অভিনেতা দেবের সাথে পর্দায় ফেরা প্রসঙ্গে কথা বললেন টালিউড অভিনেতা জিৎ।

মেলায় ঘুরতে এসে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে ‘খাদান’ সিনেমার প্রশংসা করে অভিনেতা জিৎ বলেন, ‘মেনস্ট্রিম ঘরানাটাই সিনেমা বা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এতদিন ধরে চেষ্টা করে এটাকে বজায় রেখেছিলাম। চাইব আগামী দিনেও যেন এটাই বজায় থাকে।’

সায়েন্স সিটি অডিটোরিয়ামের মেলায় জিৎ | ছবি: হিন্দুস্তান টাইমস

‘দুই পৃথিবী’র পর ফের কবে একসাথে পর্দায় ফিরছেন দেব-জিৎ জুটি? এই উত্তরে অভিনেতা জানান, ‘‘ভালো স্ক্রিপ্টের উপর পুরোটা নির্ভর করবে। চিত্রনাট্য পছন্দ হলেই একসঙ্গে কাজ হবে।’

মেলা ঘুরে কেমন লাগল জিতের? এই প্রশ্নের জবাবে টালিউড অভিনেতা বলেন, ‘অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ঘানা, টিউনিশিয়া, টার্কি, দুবাইয়ের স্টলগুলো ভালো লেগেছে। বাকিগুলোও ভালো। এত রকমের জিনিস আছে যে কোনটা ছেড়ে কোনটা কিনব বুঝতেই পারছি না।’

‘বুমেরাং’ জুটি জিৎ ও রুক্মিণী | ছবি: হিন্দুস্তান টাইমস

উল্লেখ্য, টালিউডে কমার্শিয়াল ছবির ধারাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা জিৎ। সর্বশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল রুক্মিণী মিত্রের সাথে ‘বুমেরাং’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share