Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ওপার বাংলার সিনেমায় এপার বাংলার গীতিকারের গান

সোমেশ্বর অলি | ছবি: ফেসবুক

আগামী ৩১ জানুয়ারি মুক্তির আশায় থাকা ‘অমর সঙ্গী’ শিরোনামের টালিউড সিনেমার একটি গান করেছেন দেশের জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি।

দিব্য চ্যাটার্জি পরিচালিত ‘অমর সঙ্গী’ সিনেমার ‘পুরনো প্রেমের পদ্য’ নামে একটি গান লিখেছেন সোমেশ্বর অলি। শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানের জন্য নতুন করে আলোচনায় উঠে আসেন গীতিকার অলি। তাই তো এবার প্রথম বারের মত কলকাতার সিনেমার জন্য গান লেখার সুযোগ পেলেন তিনি।  

সোমেশ্বর অলি | ছবি: ফেসবুক

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গীতিকার বলেন, ‘সোহিনী-বিক্রম অভিনীত ছবিটিতে লিখেছি, আগামী ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগেই আসবে গান। এটা কলকাতায় আমার প্রথম গান। এর সংগীত করেছেন অর্কপ্রভু।’

গীতিকার আর যোগ করেন, ‘বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে কান উৎসবে পরিচয় হয়েছিল নির্মাতা দিব্য চ্যাটার্জির। আমার লেখা ‘ঈশ্বর’ গানটি শোনার পর তিনি দ্বিতীয়বার সেই সাংবাদিকের সাথে ফের যোগাযোগ করেন। আর সরাসরি আমায় তার সিনেমার জন্য একটি গান লেখার অফার দেন।’

‘অমর সঙ্গী’ সিনেমার পোস্টার

উল্লেখ্য, প্রসেনজিৎ অভিনীত ‘অমর সঙ্গী’ নামে নতুন করে টলিউডে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এই সিনেমায় প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share