Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ওজন কমাচ্ছেন শাহরুখ খান, কেন?

বলিউড বাদশাহ শাহরুখ খান। সুজয় ঘোষের পরবর্তী সিনেমা ‘কিং’-য়ে নিজেকে ফুটিয়ে তুলতে ওজনও কমাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘পার্দো আল্লা কেরিয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন শাহরুখ। ইভেন্ট চলাকালীন, অভিনেতা তার পরবর্তী সিনেমা ‘কিং-এর কথা নিশ্চিত করেছেন। এই সিনেমাতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন শাহরুখ।

শাহরুখ বলেন, ‘আমি এরপর যেই সিনেমাটিতে অভিনয় করবো সেটি হলো ‘কিং’। কাজ শুরু করে দিয়েছি। আমার ওজন কিছুটা কমাতে হবে। কিছু স্ট্রেচিং করতে হবে। অভিনেতা আরও জানান, যে কোনো সিনেমার কাজ শেষ করতে তার দীর্ঘ সময় লাগে কারণ তিনি আগে নির্মাতার সঙ্গে সময় কাটিয়ে নেন তাকে বোঝার জন্য।

প্রসঙ্গত, গেল বছর বলিউডে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। এরপর শোনা যায় ‘কিং’-এর কথা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে ‘দ্য কিং’-এর শ্যুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share