Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

এবার বাংলা হোটেলে মোশাররফ করিম!

অভিনেতা মোশাররফ করিম | ছবি: চরকি

নির্মাতা কাজী আসাদের পরিচালনায় ‘আধুনিক বাংলা হোটেল’ শিরোনামের চরকি অরিজিনাল সিরিজ দিয়ে প্রথমবারের মত চরকির সাথে কোনও সিরিজে কাজ করতে যাচ্ছেন ঢালিউডের অন্যতম অভিনেতা মোশাররফ করিম। ৯ জুলাই, আনুষ্ঠানিকভাবে সিরিজটির জন্য চুক্তি সই করেছেন অভিনেতা।  

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘চরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মত চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদ এর কারণে সেই সুযোগটাও এসে গেলো। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুন মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মানে মোশাররফ ভাই দারুন ছিল, দর্শক নন্দিত হয়েছিল সেই সময়ে । এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত।’

ওটিটি প্লাটফর্ম ‘চরকি’ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি সহ আরো অনেকেই।

জানা গেছে খুব শীঘ্রই চরকিতে সিরিজটি রিলিজের লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিং এর প্রস্তুতি।   

উল্লেখ্য, এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। তবে চরকি’র কোনও অরিজিনাল সিরিজে এই প্রথম তাকে দেখা যাবে তাকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share