Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

এবার আসছে ‘রাজকুমার’ শাকিবের রোমান্টিক গান

শাকিব খান ও কোর্টনি কফি । ছবি: ফেসবুক

ঢালিউডের সিনেমাপ্রেমীদের জন্য ঈদ মানেই সুপারস্টার শাকিব খানের সিনেমা। আর এদিকে ২৮ মার্চ হলো অভিনেতার জন্মদিন। একে তো ঈদ, আবার ঈদের আগে যদি অভিনেতার জন্মদিনও আসে, তাহলে তো শাকিবিয়ানদের জন্য একদম সোনায় সোহাগা। তাই আসন্ন ঈদুল ফিতর ও শাকিবের জন্মদিনকে কেন্দ্র করে তার সাথে সংশ্লিষ্ট সিনেমা নির্মাতাদেরও আয়োজনের শেষ নেই! একের পর এক ধামাকা নিয়ে হাজির হচ্ছেন তারা!

ধামাকার অংশ হিসেবেই এবার শাকিবের জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’ সিনেমার রোমান্টিক গান। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।

‘রাজকুমার’ সিনেমার গানের পোস্টার | ছবি: ফেসবুক

২৭ মার্চ সন্ধ্যায় ভার্সেটাইল মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নতুন রোমান্টিক গানের একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে শাকিবের সাথে মনোমুগ্ধকর এক লোকেশনে দেখা যাচ্ছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এই ছবির পোস্টে ঘোষণা দেয়া হয়েছে, মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’ সিনেমার রোমান্টিক গান। সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ সন্ধ্যা ৭টা।

‘রাজকুমার’ সিনেমার গানের পোস্টার | ছবি: ফেসবুক

ভার্সেটাইল মিডিয়ার পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন পরিচালক হিমেল নিজেও।

২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ ‘ত্রয়ী জুটি’ হিসেবে সম্মান পেয়েছেন দর্শকদের কাছ থেকে। এ ত্রয়ী এবার আসছেন ‘রাজকুমার’ নিয়ে। ফলে সিনেমাটি নিয়ে ভক্তদের যেমন আশা, সিনেমাটি দর্শকদের জন্য উপভোগ্য করে তুলতে এর নির্মাণ কিংবা প্রচারে কোনো কমতি রাখছেন না সংশ্লিষ্টরা। শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার’ ছবির ট্রেলার উন্মোচনের ঘোষণা থেকে শুরু করে রোমান্টিক গানের মুক্তি, সব ধামাকাই সিনেমা মুক্তির প্রস্তুতির অংশ।

প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদের দিন। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন
0
Share