Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

একযুগ পর পর্দায় জুটি বাঁধছেন সাইফ-কারিনা

তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর | ছবি: ফেসবুক

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দীর্ঘ ১২ বছর পর ফের একবার একসাথে জুটি বেঁধে আসছেন পর্দায়। দেখা যেতে পারে খল চরিত্রে।   

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন সিনেমাতে একসাথে অভিনয় করবেন সাইফ-কারিনা। জানা যায়, ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে। এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে

বর্তমানে নতুন ছবি ‘স্পিরিট’-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ। যদিও নির্মাতা এখনও পর্যন্ত এই ছবি নিয়ে তেমন কোনও তথ্য প্রকাশ করেননি। তবে শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে।  

উল্লেখ্য, ‘এলওসি কার্গিল’, ‘তশন’, ‘কুরবান’, ‘ওমকারা’র মতো ছবিতে দর্শক একসঙ্গে সাইফ-কারিনা জুটিকে দেখেছেন। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে শেষ বার জুটি বেঁধেছিলেন এ দম্পতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share