Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

এক দৃশ্যের জন্য ৯৯টি শট দিয়েছিলেন রিচা!

নেটফ্লিক্সের ‘হীরামন্ডি: ডায়মন্ড বাজার’নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি সামনে এলো সিরিজের অন্যতম চরিত্র লাজ্জ্যর ভুমিকায় থাকা বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা নাকি একটি দৃশ্যের জন্য রেকর্ড সংখ্যক ৯৯টি শট দিয়েছিলেন।

রিচা সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে হাজির হয়ে কথা প্রসঙ্গে জানিয়েছেন, শুটিংয়ের সবচেয়ে খারাপ দিনটিও আমার সবচেয়ে ভালো দিন হয়ে উঠেছিল। রিটেকের ক্ষেত্রে আমার নাম্বার সর্বোচ্চ, এটি ছিল নাচের দৃশ্য, যেখানে ৯৯টি রিটেক দিয়েছি। সেঞ্চুরি হয়ে যাচ্ছিল দেখে শুটিং বন্ধ করে দেই।’

অভিনেত্রী আরও যোগ করেছিলেন, ‘এটা একদম সহজ বিষয় না, যখন আপনি ২০০-৩০০ সহশিল্পীকে নিয়ে শুটিং করছেন আর ব্যর্থ হচ্ছেন। নিজের উপর অন্যরকম এক মানসিক চাপ কাজ করতে থাকে।’

উল্লেখ্য, বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: ডায়মন্ড বাজার’সিরিজ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন রিচা। সেখানে মনীষা কৈরালার পালক কন্যার চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’
0
Share