Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

এই ঈদে বুবলী ‘রেডি’!

‘মায়া: দ্য লাভ’ ছবির পোস্টার ও চিত্রনায়িকা শবনম বুবলী (বাম থেকে) | ছবি: ফেসবুক

ঈদে কেবল একটি নয়, দুটি সিনেমা নিয়ে আসছেন ঢাকাই অভিনেত্রী শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’-য়ের পর ‘মায়া: দ্য লাভ’ ছবির পোস্টার প্রকাশ করে, ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন  নির্মাতা জসিম উদ্দিন জাকির।

‘মায়া: দ্য লাভ’-য়ের পোস্টার শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘রেডি!’ বোঝাই যাচ্ছে এবারের রোজার ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। 

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকালে বুবলী জানিয়েছেন, ‘একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে মায়া এগিয়েছে। কিন্তু টুইস্ট হিসেবে ছবিতে রাখা হয়েছে ত্রিকোনমিতি প্রেম। আমার বিশ্বাস দর্শকের ছবিটি ভালো লাগবে।‘

চিত্রনায়িকা শবনম বুবলী | ছবি: ফেসবুক

‘মায়া: দ্য লাভ’ সিনেমায় শবনম বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত বছর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আসন্ন রোজার দিয়েও প্রেক্ষাগৃহে নিজের জাদু দেখাতে মরিয়া বুবলী ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া: দ্য লাভ’ দুটি ভিন্নধর্মী সিনেমা দিয়ে কতটা বাজিমাৎ করতে পারবেন, সেই উত্তরটা সময়ের অপেক্ষা মাত্র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share