Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ঈদে টেলিভিশনের পর্দায় জায়েদের ‘সোনার চর’

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান । ছবি: গুগল

ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনের পর্দায় আসছে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। চ্যানেল আই-য়ের ৮ দিনব্যাপী ঈদ আয়োজনের ৬ষ্ঠ দিনে দেখা দিবেন অভিনেতা।

জানা গেছে, চ্যানেল আই-য়ের বিনোদনমূলক অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! এই ৭টি চলচ্চিত্রের মধ্যে আছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাও। বেসরকারী টেলিভিশন চ্যানেলটির এই আয়োজনের মাধ্যমে অভিনেতার ভক্তরা ছোট পর্দাতেই উপভোগ করতে পারবেন ছবিটি।

‘সোনার চর’ সিনেমার পোস্টার । ছবি: গুগল

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ‘সোনার চর’ সিনেমার।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়েছে ‘সোনার চর’। এই সিনেমা পরিচালনা করেছেন জাহিদ হাসান। জায়েদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীন প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share