Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ইউটিউবে ট্রেন্ড করছে ছাত্ররাজনীতির নাটক

ইয়াশ রোহান ও নাজনীন নীহা | ছবি: গুগল

ছাত্ররাজনীতি নিয়ে নির্মিত নাটক ‘অবুঝ পাখি’। যা মুক্তি পাওয়ার পর থেকেই রেকর্ড সংখ্যক ভিউ পেয়ে পৌঁছে গেছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে।

২ সেপ্টেম্বর ‘অবুঝ পাখি’ নাটকটি আছে ট্রেন্ডিংয়ের ১৫ নাম্বারে। আর নাটকের বর্তমান ভিউ সংখ্যা ২.৪ মিলিয়ন। সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বেড়েই চলেছে।

২৯ আগস্ট রাতে নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ‍মুক্তি পেয়েছিল। এরপর ৩৬ ঘন্টায় সেটি অতিক্রম করেছিল ১২ লাখ ভিউ। সঙ্গে মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে অসংখ্য দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া।

‘অবুঝ পাখি’ নাটকের পোস্টার । ছবি: গুগল

‘অবুঝ পাখি’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। আর নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। এই নাটক প্রচারিত হয়েছে সিএমভির ব্যানারে।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দুজনের মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে তাকে।’

রুবেল হাসান আরও বলেন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’

সব মিলিয়ে বলা যায়, রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণের ‘অবুঝ পাখি’ নিয়ে মুগ্ধ দর্শকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share