Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

আসছে মিথিলার ‘জলে জ্বলে তারা’

ওটিটিতে ‘বাজি’ এবং প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’ র পর নতুন সিনেমা নিয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে ‘তারা’ নামে ।

নারীপ্রধান গল্পের এই সিনেমাটির ফার্স্ট লুক উন্মুক্ত হয়েছে সম্প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, “তারার আলোয় ঝলমল করে এই সার্কাস’। অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে’।  

‘জলে জ্বলে তারা’ পোস্টার | ছবি: ফেসবুক

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটির গল্প একদমই অন্য রকম। চরিত্রটিও ভিন্ন। এখানে আমি নদীপাড়ের মেয়ে, নাম তারা। যার কিছুই নেই। আমি নদীর পাড়ে সার্কাস দেখাই। এমন গল্পে ও চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি’।

তিনি আরো বলেন, ‘আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল। ওই রকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে। নৌকার দৃশ্য ছিল, সেগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তার পরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।’

সিনেমায় মিথিলার বিপরীতে থাকছেন এফ এস নাঈম। এতে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share