Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আসছে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি

কার্তিক আরিয়ান | ছবি: সংগৃহীত

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যের পর এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০২৪ সালেই দর্শকরা উপহার পাবে `ভুল ভুলাইয়া ৩’।

ভারতীয় গণমাধ্যমের সূত্রানুযায়ী, ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে `ভুল ভুলাইয়া ৩’ সিনেমার। আর ছবিটি মুক্তি পাবে দীপাবলির সময়।

২০০৭ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। ভৌতিক হাস্যরসে ভরপুর অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সিনেমাটি মন জয় করতে সক্ষম হয় দর্শকদের। ছবিটি মানুষের মনে এমন ছাপ ফেলতে সক্ষম হয় যে এখন অবধি সিনেমার বিভিন্ন দৃশ্য মানুষের মনে গেঁথে আছে। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। এই সিকুয়েলে জুটি বাঁধে অভিনয়শিল্পী কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিকুয়েলটিও ছিল হিট। হরর ধাঁচের এই কমেডি ফিল্ম প্রশংসা কুড়ায় দর্শকদের। এরই ধারাবাহিকতায় নির্মাতারা উপহার দেওয়ার কথা ভেবেছেন ফ্র্যাঞ্চাইজিটির আরও একটি ছবি।

সূত্রের তথ্যানুযায়ী, `ভুল ভুলাইয়া ৩’ সিনেমার জন্য ইতিমধ্যেই কাস্টিং শুরু করে দিয়েছেন ভূষণ কুমার এবং আনিস বাজমি। তৃতীয় পর্বে আবারও থাকবেন কার্তিক। কিন্তু পরিবর্তিত হবে ফিমেল লিড।

নায়িকার চরিত্রের জন্য গুঞ্জনে শোনা যাচ্ছে সারা আলী খানের নাম। যদিও এখনো নিশ্চিত নয় এই বিষয়টি। তবে যদি সারাকে `ভুল ভুলাইয়া ৩’-এর জন্য চূড়ান্ত করা হয় তাহলে দর্শকরা আরও একবার পর্দায় দেখতে পারবেন কার্তিক-সারা জুটিকে। এর আগে ২০২০ সালের ‘লাভ আজকাল’ সিনেমায় জুটি বেঁধে হাজির হয়েছিলেন কার্তিক ও সারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share