Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

আসছে ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’

নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের কৃষ্টি-কালচার ও প্রথা নিয়ে আসছে ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’ । ভিন্নধর্মী গল্প ও তারকাখচিত অভিনয়ে সাজানো এই নাটকটি দর্শকদের বিনোদনের দুনিয়ায় নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতায়। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ নির্মাতা অরণ্য আনোয়ার।  

নির্মাতা অরণ্য আনোয়ার অসংখ্য নাটক ও সিরিজ নির্মান করেছেন। এরপর নামেন সিনেমা নির্মানে। দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে নিয়ে নির্মান করেন সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন এই দীর্ঘ ধারাবাহিক নিয়ে।

সিনেমা ‘মা’

‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই সিরিজে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। অভিনেতা রেজা সিকদার ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও নাম লেখান তিনি।

আসছে ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’
ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর শুটিং চলছে

২০২২ সালে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘ঢাকাইয়া ওয়েডিং’ নাটকে সাফা কবিরের বোনের চরিত্রে অভিনয় করে শোবিজে আসেন সুমাইয়া অর্পা। তারপর গীতালি হাসান পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আজিরন’-এ অভিনয় করে সিনেমায়ও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।  

 সুমাইয়া অর্পা
সুমাইয়া অর্পা

জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধারাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার
0
Share