Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আলিয়ার বিরুদ্ধে বক্স অফিস কারচুপির অভিযোগ!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট | ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে বক্স অফিস কারচুপির অভিযোগ এনেছেন টি সিরিজের মালকিন ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, দিব্যা খোসলার দাবি, আলিয়া ভুয়া কালেকশন’দেখানোর জন্য নিজেই তার নতুন সিনেমা ‘জিগরা’র টিকিট কিনেছেন। ১২ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও আলিয়াকে কটাক্ষ করে লেখেন, ‘জিগরা শোয়ের জন্য সিটি মল পিভিআর-এ গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা, সব জায়গায় সব প্রেক্ষাগৃহ খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক ‘জিগরা’ আছে… নিজেই টিকেট কিনছে আর ভুয়া কালেকশন দেখাচ্ছে। পেইড মিডিয়া নীরব কেন, তা ভেবে অবাক হচ্ছি।’

দিব্যা খোসলা কুমারের ইনস্টাগ্রাম স্টোরি

যদিও এই ঘটনায় এখনও নীরব ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে দিব্যা খোসলাকে জবাব দিয়ে নির্মাতা করণ জোহর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বোকাদের জন্য নীরবতাই হল সবচেয়ে বড় জবাব, যা তুমি দিতে পারবে।‘

করণ জোহরের ইনস্টাগ্রাম স্টোরি

নির্মাতা করণের এই স্টোরির পাল্টা জবাব দিয়ে ভূষণ কুমারের স্ত্রী ফের দুটি স্টোরি শেয়ার করেন। একটিতে লিখলেন, ‘সত্য সবসময় বোকাদের বিরক্ত করবে, যারা এটার বিরোধী’। আরেকটিতে লিখলেন, ‘যখন আপনি নির্লজ্জভাবে অন্যের অধিকার চুরি করতে অভ্যস্ত হন তখন আপনি সর্বদা নীরবতার আশ্রয় নেবেন আপনার কোনো কণ্ঠস্বর থাকবে না, কোনো মেরুদণ্ড থাকবে না’।

উল্লেখ্য, গেল ১১ অক্টোবর মুক্তি পেয়েছে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’। স্যাচনিল্ক জানিয়েছে, জিগরা প্রথম দিনে ভারতে ৪.২৫ কোটি আয় করে। যার সিংহভাগই এসেছে ছবিটির হিন্দি সংস্করণ থেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share