Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

আলিয়া একবার ফের নায়িকা থেকে গায়িকা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট | ছবি: ফেসবুক

অভিনয়ের পাশাপাশি গানে আলিয়ার পারদর্শিতার কথা কম বেশি সবার জানা। দীর্ঘ ৮ বছর পর ফের একবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন ‘গাঙ্গুবাই’ খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।  

নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী। গেল ১৭ সেপ্টেম্বর ‘চাল কুড়িয়ে’ শিরোনামের গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আলিয়া ও দিলজিৎ দোসাঞ্জ সিং। নতুন গানটির সাথে ২০১৬ সালে প্রশংসিত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় তাদের গাওয়া ‘এক কুড়ি’ গানটির মিল রয়েছে। চাল কুড়িয়ে গানটি লিখেছেন হরমনজিৎ সিং, সংগীতায়োজনে মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতার বিষয় উঠে এসেছে। আলিয়া-দিলজিতের সমন্বিত কণ্ঠ ও পারফরম্যান্স সাড়াও পাচ্ছে বেশ।

‘জিগরা’ নির্মাণ করেছেন ভাসান বালা। ভাই-বোনের ভালোবাসা ও মমতার বন্ধন স্পর্শকাতর উপায়ে তুলে ধরেছেন নির্মাতা। ভাইকে রক্ষা করার জন্য বোন কী করতে পারে, কত ঝুঁকি নিতে পারে, সেটা দেখা যাবে সিনেমাতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share