Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে সালমানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া  

প্রেম করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রকাশ্যে এনেছেন নিজের তৃতীয় প্রেমিকাকেও। এখন বেশ খোলামেলাই প্রেম করছেন দুজনে। বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন বলে গুঞ্জন চলছে। যদিও বিয়ের দিনক্ষন জানা যায়নি এখনো।

তবে এরইমধ্যে আমিরের বিয়ে নিয়ে মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন আমিরবন্ধু সালমান খান। সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে ভারতের জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’-র প্রথম পর্বের ট্রেলার। সে ট্রেলারেই বলিউড পারফেকশনিস্ট আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করে নেটদুনিয়ায় শোড়গোল ফেলেছেন বলিউড মেগাস্টার সালমান খান।

গৌরী স্প্রাটের সাথে আমির খান

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’র প্রথম পর্বের অতিথি সালমান। ১ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, নানান ঢংয়ে কমেডি করে দর্শকদের মাতিয়ে রেখেছেন কপিলের কমেডিয়ানরা। তাতে বাড়তি আগ্রহ যোগ করেছে সালমানের উপস্থিতি। অনুষ্ঠানে সালমানকে প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়।

এসময় উঠে আসে আমির খানের প্রসঙ্গ। আমিরের নতুন সম্পর্ক নিয়ে এ শোয়ের উপস্থাপক কপিল শর্মা সালমানের কাছে জানতে চান, বলিউডের আরেক অভিনেতা আমির খান একাধিক বিয়ে করেছেন। সালমান কবে করবেন? কপিল শর্মা বলেন, ‘উনি (আমির) তো থামছেনই না, আর আপনি শুরুই করছেন না।’

এর উত্তরে গম্ভীর মুখেই সালমান বলেন, ‘আমিরের ব্যাপারই আলাদা। তিনি একজন পারফেকশনিস্ট। ও যতদিন না বিয়েকে একদম পারফেক্ট করে নিচ্ছে ততদিন…।’ সালমানের এই বাক্য শেষ না করেই হাসিতে ফেটে পড়েন সালমান ও উপস্থিত দর্শকরা।

সেই এপিসোডে যখন অর্চনা পূরণ সিং সালমানকে জিজ্ঞেস করেন বিয়ের প্রসঙ্গে, ভাইজান জবাব দেন, ‘আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনি কি উপভোগ করবেন, যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব। আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের খুশি করার জন্য, আমি নিজে শেষ হয়ে যাই?’

সালমান খানের এমন জবাবে বোঝা যাচ্ছে, তিনি সহসা বিয়ের পিঁড়িতে বসছেন না। বিপরীতে বন্ধু আমির খানের তৃতীয় বিয়ে খেতেও দারুণ উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন। এবার গৌরী স্প্রাটের গলায় মালা দিলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুইবার বিবাহ করেছেন আমির খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share