Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

আমি অনুপম-পিয়ার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই-পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী । ছবি: সংগৃহীত

শুরু থেকেই পরম-পিয়ার পরকীয়া সম্পর্কের জন্য অনুপমের সংসার ভাঙার গুঞ্জন চলমান। এতদিন কিছু না বললেও এবার স্পষ্ট সেই গুঞ্জন অস্বীকার করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত বলেন, “পুরো বিষয়ে যেই নাম গুলো জড়িয়েছে অনুপম বা পিয়া—তারা সবাই আমার আপনজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না। অনুপম-পিয়া বরাবরই আমার খুব ভালো বন্ধু। আমারও দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছে। তাই সম্পর্ক ভাঙার পর কিছুটা সময় নিয়েছিলাম দুজনেই। তবে যে যাই বলুক না কেন, কোনোভাবেই আমি অনুপম-পিয়ার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই।”

তিনি আরও বলেন, “এই সমাজ আজও বিয়ে ভাঙলে কেন মেয়েকেই আগে দোষ দেয়। শুধু তাই নয়, একটা সম্পর্ক ভাঙার পর অন্য কোনো সম্পর্কে গেলেও তা নিয়ে নানা চর্চা শুরু হয়। মানুষ মেনে নিতে পারে না এগুলো।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক…
বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়
0
Share