Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

অভিনেত্রী কোয়েল মল্লিক | ছবি: ফেসবুক

দুর্গা পূজার আগেই ভক্তদের সুখবর দিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি।

৩ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্থিরচিত্র পোস্ট করেন অভিনেত্রী কোয়েল। যেখানে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

এই খবরে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল ও নিসপাল দম্পতি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালের ৫ মে তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share