Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

আবারও মনে হলো, মানুষ মানুষের জন্য: শাবনূর

নায়িকা শাবনূর | ছবি: ফেসবুক

বাংলাদেশে চলমান স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের মন খারাপের কথা জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর।

২৮ আগস্ট দুপুরে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চিত্রনায়িকা লেখেন, ‘দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা-উপজেলা। বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি। বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে।’

ভালো লেগেছে মানুষের সহায়তাও। এ বিষয়ে তার মন্তব্য, ‘বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই—যা সত্যিই প্রশংসনীয়। ‘মানুষ যে মানুষের জন্য’ এই কথার যথার্থতা আবারও প্রমাণিত হলো।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা শাবনূর বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গেল বছর দেশে ফিরে কাজ শুরু করেছেন ‘রঙ্গনা’ ছবিতে। এছাড়াও ‘মাতাল হাওয়া’ নামের আরো একটি সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share