Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আবারও করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

অক্ষয় কুমার | ছবি: ফেসবুক

তৃতীয়বারের মত করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ১২ জুলাই মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সারফিরা’। এই ছবির প্রচারের জন্যই তিনি সিনেমার পুরো টিমের সাথে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন। প্রচারণার সময় অক্ষয়ের করোনার উপসর্গ দেখা দেয়। এরপর টেস্ট করা হলে পজিটিভ আসে রিপোর্ট। তখন থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি।

অক্ষয় ছাড়াও ‘সারফিরা’ ছবির প্রচার টিমের আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

‘সারফিরা’ সিনেমায় অক্ষয় কুমার । ছবি: গুগল

এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মত করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। তারপর আবার ২০২২ সালের মে মাসে দ্বিতীয়বার আক্রান্ত হন তিনি। সেই বার করোনার কারণে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি অক্ষয়। আর এবার তৃতীয়বারের মত করোনা হওয়ায় ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।

প্রসঙ্গত, ‘সারফিরা’ অক্ষয়ের ১৫০তম সিনেমা। মুক্তির পর থেকে বক্স অফিসে এখনো আশানুরূপ ফলাফল দেখাতে পারেনি ছবিটি। প্রথম দিনে এই সিনেমা আয় করেছে মাত্র ২ কোটি ৪০ লাখ রুপি। ‘সারফিরা’ সিনেমার পর অভিনেতার পরবর্তী সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের আগস্ট মাসে। ছবির নাম- ‘খেল খেল মে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share