Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

আবারও আসছেন ‘ওসি হারুন’ 

‘মহানগর’ সিরিজের পোস্টার । ছবি: গুগল

দর্শকপ্রিয় ‘মহানগর’ সিরিজের প্রথম পর্ব এবার ফ্রিতে দেখার সুযোগ হলো দর্শকদের।

আশফাক নিপুন পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ সিরিজ মনে দাগ কেটেছিল বিভিন্ন শ্রেণিপেশার দর্শকদের। মহামারি করোনাভাইরাসের থাবায় পুরো বিশ্ব যখন নিস্তব্ধ, সেই সময় ঢাকা মহানগরে ঘটে যাওয়া এক গল্প নিয়ে ওয়েব সিরিজটি নির্মিত হয়েছিল। যা একই বছরের জুন মাসে মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। মুক্তির পর থেকেই এ সিরিজ দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সিরিজের ওসি হারুন চরিত্র।

‘মহানগর’ সিরিজের জনপ্রিয়তা ও দর্শক চাহিদার কথা বিবেচনা করেই এ ওয়েব সিরিজ আনার ব্যবস্থা করা হচ্ছে মানুষের হাতের মুঠোয়।

জানা গেছে, ফ্রিতে সিরিজটির প্রথম পর্ব দেখতে ডাউনলোড করতে হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর অ্যাপ। ৩০ আগস্ট থেকে অ্যাপের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবে এটি।

বিষয়টি নিয়ে আশফাক নিপুন বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সেসব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ, যেকোনো স্থান থেকে মহানগর হইচই-তে স্ট্রিম করতে পারবেন ফ্রি।’

এদিকে মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি, তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটির জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত, ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন একদম ফ্রিতে দেখতে পারবেন দর্শকরা।’

উল্লেখ্য যে, মোশাররফ করিম ছাড়াও ‘মহানগর’-এর প্রথম পর্বে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share