Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

আজ রাহাত ফতেহ আলীর সঙ্গে মঞ্চ মাতাবেন যারা

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের পোস্টার | ছবি: ফেসবুক

জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের চ্যারিটি কনসার্টে আজ আর্মি স্টেডিয়ামে গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। পাশাপাশি আর কারা মাতাবেন মঞ্চ?

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের পোস্টার | ছবি: ফেসবুক

রাহাত ফতেহ আলী খানসহ ইকোস অব রেভল্যুশন কনসার্টে থাকছেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। যেমন —

ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, হান্নান ও সিলসিলা।

আয়োজক ছাত্রদের সাথে সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান | ছবি: ফেসবুক

জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। এই মহৎ উদ্যোগের অংশ হতে বিনা পারিশ্রমিকে আজ (২১ ডিসেম্বর) গাইবেন পাকিস্তানি সুফি গায়ক, রাহাত ফাতেহ আলী খান।  

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার, সামনের সারির টিকিট ৪ হাজার ৫০০ এবং সাধারণ ২ হাজার ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়)।

উল্লেখ্য, গান ছাড়াও ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটকের প্রদর্শনী। থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার। আয়োজন শুরু হবে বিকেল ৪টায়। দর্শকদের জন্য গেট খোলা হবে বেলা ২টায়।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমা লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি।…
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
0
Share