Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আজ মুক্তি পাচ্ছে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’

‘মধ্যবিত্ত’ সিনেমার পোস্টার

আজ ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। এটিই হতে যাচ্ছে এ বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। গত বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তিনি।  

‘মধ্যবিত্ত’ ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়। কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ যায়নি এ ছবিতে।

এই সিনেমাটি তার প্রথম নির্মাণ। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

১৩টি সিনেমা হলে ‘মধ্যবিত্ত’ মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দিনাজপুরের মডার্ন সিনেমা, ময়মনসিংহের পূরবী সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমাসহ দেশের বিভিন্ন হলে দেখা যাবে ছবিটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।

নির্মাতা নিজেই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা
0
Share