Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

আগস্টে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব- সাবিলার ‘তাণ্ডব’

গেল ঈদে মুক্তি পায় শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল সিনেমাটি। তবে এই সিনেমা এবার আসছে ওটিটিতে। ওটিটি প্ল্যাটফরম হইচই জানিয়েছে, আগস্টে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই পর্দায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।

পরিচালক রায়হান রাফী জানান, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই মুক্তি। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুক, এবার ‘তাণ্ডব’ দেখতে পারবেন অনলাইনে।  

সিনেমায় আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক চরকি। নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…
0
Share