Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আইএসপিএল ক্রিকেট দল কিনলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম

মুম্বাইয়ের নামে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ক্রিকেট টিম কিনেছেন অমিতাভ বচ্চন। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলমান টুর্নামেন্টে মোট ১৯ টি ম্যাচ আয়োজিত হবে। যেখানে মুম্বাই বাদেও অংশ নেবে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, শ্রীনগরের টিম।

হিন্দুস্থান টাইমসের খবরে, রাস্তায় ক্রিকেট খেলা অভিনব সব প্রতিভাধারীদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট আয়োজিত হবে। খেলার স্টাইল, প্রতিভা বিশ্বের কাছে তুলে ধরবে আইএসপিএল ক্রিকেট টুর্নামেন্ট।”

এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় বিগ বি লেখেন, “এক উত্তেজনাপূর্ণ, মহৎ, সাহসী পরিকল্পনা স্ট্রিট প্রিমিয়ার লিগ। তাদের জন্য একটি সুযোগ যারা রাস্তায়, গলিতে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। এখন সময়, পেশাদারভাবে একটি দলের জন্য নির্বাচিত হওয়া এবং বিশ্বব্যাপী নিজের প্রতিভাকে তুলে ধরা।”

উল্লেখ্য, আইএসপিএল টুর্নামেন্টে অমিতাভ বচ্চনসহ দল কিনেছেন অক্ষয় কুমার ও হৃতিক রোশন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share