Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

অসুস্থ মেয়ের জন্য দোয়া চাইলেন তিশা 

মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী । ছবি: ফেসবুক

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার রেশ কাটতে না কাটতেই আবারো দুঃসংবাদ এলো ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘরে। বাবার পর এবার অসুস্থ হয়েছে মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিশা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি হাতে লাগানো আছে ক্যানোলা। পোস্টের ক্যাপশনে তিশা লিখেছেন, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’

নুসরাত ইমরোজ তিশার পোস্ট করা ছবি । ফেসবুক থেকে সংগৃহীত

অর্থাৎ, ছবির হাতটি ফারুকী-তিশার মেয়ে ইলহামের। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তার হাতে লাগাতে হয়েছে ক্যানোলা। তবে ঠিক কি হয়েছে ইলহামের, সেই বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই জানাননি তিশা।

এদিকে কিছুদিন আগেই ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন ফারুকী। পরবর্তীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি। ফারুকী বাড়ি ফিরতে না ফিরতেই মেয়েও অসুস্থ হয়ে পড়ায় তিশার মত বলতেই হয়, রীতিমত যেন আল্লাহর পরীক্ষাই দিতে হচ্ছে ফারুকীর পরিবারকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার বনানীতে চিরনিদ্রায় শায়িত

মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুস্তাফা মনোয়ার ।…
বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস
0
Share