Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

অভিনেতা ও সংগীতশিল্পী জেমস আর নেই

অভিনেতা, সংগীতশিল্পী ও পরিচালক জেমস ড্যারেন | ছবি: ভ্যারাইটি

৩ সেপ্টেম্বর সিডার-সিনাই হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’ খ্যাত অভিনেতা, সংগীতশিল্পী ও পরিচালক জেমস ড্যারেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির খবরে, মৃত্যুর সময় স্ত্রী ইভি, ছেলে জিম মোরেট, ক্রিশ্চিয়ান ড্যারেন ও টনি ড্যারেন এবং পাঁচ নাতি রেখে গেছেন জেমস। মার্কিন এই তারকার ছেলে জিম মোরেট জানিয়েছেন, কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার বাবার।

জেমস ড্যারেনের ছেলের ভাষ্য, ‘তিনি একজন ভালো মানুষ ছিলেন। খুবই প্রতিভাবানও ছিলেন। চিরতরে তরুণ ছিলেন। এছাড়াও বলেছেন, তিনি কৃতজ্ঞ যে তার বাবা ‘গিজেট’ সিনেমায় সার্ফার মুন্ডোগি হিসেবে অনবদ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এছাড়া জীবদ্দশায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।’

অভিনয়ের বাইরে একজন সফল সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জনে ‘গিজেট’ সিনেমার জনপ্রিয় টাইটেল গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেমস ড্যারেনের ক্যারিয়ারে। সেই ধারাবাহিকতায় অন্তত ১৪টি অ্যালবাম প্রকাশ করেছিলেন। পাশাপাশি সিনেমাতেও সক্রিয় ছিলেন জেমস। ‘দ্য গানস অব নাবারোন’, ‘দ্য জিন কৃপা স্টোরি’, ‘অল দ্য ইয়াং মেন’ ও ‘বিকজ দে আর ইয়াং’ সিনেমায় দেখা গেছে তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share