Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অপু বিশ্বাস খুব বাজে গেমপ্ল্যান করেন: বুবলী

অপু বিশ্বাস, ছেলে বীরের সাথে শাকিব খান ও শবনম বুবলী | ছবি: ফেসবুক

ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দা-কুমড়ার সম্পর্ক বেশ পুরনো। সম্প্রতি নিজেদের মধ্যকার বাক্য-যুদ্ধকে একটু উসকে দিতে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে নিয়ে বুবলী করলেন বি’স্ফো’রক এক মন্তব্য।

কিছুদিন আগেই শাকিব খানকে স্বামী সম্বোধন করায় বুবলীকে নিয়ে হাসি-ঠাট্টা করে তাদের ঝিমিয়ে যাওয়া বাক্য-যুদ্ধ উসকে দিয়েছিলেন অপু বিশ্বাস। তার প্রেক্ষিতে বেসরকারি এক টেলিভিশনের বুবলী জানিয়েছেন, ‘সবচেয়ে হাস্যকর কথা হলো-উনি (অপু বিশ্বাস) তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। তার সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলী নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন। কোথাও গেলে তাদের শিখিয়ে দেন, আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হন। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কীসব উদাহরণ দিচ্ছেন যার কোনো মানেই নেই! তার সঙ্গে কী কী নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছেন, যেটা খুব লজ্জাজনক। সবসময় তার মুখে দুর্গন্ধময় শব্দগুলো থাকে। তার কারণ তার ভেতরটাও এ রকম।‘

হুশিয়ারি দিয়ে বুবলী আরও বলেন, ‘তিনি ভেবেছেন সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবেন আর আমি বরাবরের মতোই চুপ থাকব। কখনই না। কারণ, তাকে নিয়ে কথা বলার কখনও আমার রুচি হয় না। কিন্তু যখন দেখছি তিনি তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে নেমেছেন শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য, তখন আমি চুপ থাকব না। এসব নিয়ে তিনি সারাক্ষণ বাজে গেমপ্ল্যান করে।‘  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share