Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফ ফুড কার্নিভাল’, জানালেন ফেরদৌস

ডানে ফেরদৌস আহমেদ । ছবি: সংগৃহীত

‘সকলের খাবার হউক নিরাপদ, সমৃদ্ধ থাকুক প্রিয় এই জনপদ’ প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফ ফুড কার্নিভাল-২০২৪’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানান চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

পোস্টে ফেরদৌস জানান, আসন্ন ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল।

খাদ্য মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এই কার্নিভালে দেশী-বিদেশী ঐতিহ্যবাহী নিরাপদ খাবারের পাশাপাশি ব্যান্ড পারফরম্যান্স, সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানান আয়োজন থাকবে বলেও আনন্দের সাথে জানান নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

তিনি আরও জানান, খাদ্য প্রতিষ্ঠানগুলো খাবার প্রস্তুত ও পরিবেশনে কীভাবে খাবারের নিরাপত্তা বজায় রাখে, সেই উপস্থাপনা যেমন থাকবে, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্বকারী খাবারগুলোর মধ্যে থাকবে কুমিল্লার রসমালাই, চট্টগ্রামের মেজবান ও শুটকি, টাঙ্গাইলের চমচম, খুলনার চুঁইঝাল, বগুড়ার দই ও মুক্তাগাছার মন্ডাসহ সারাদেশের নামকরা সব রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি আন্তর্জাতিক কুইজিন। ফাইভ স্টার মানের হোটেলের খাবারের পাশাপাশি আরও থাকছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক এ+ গ্রেডিংপ্রাপ্ত খাদ্য স্থাপনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব
0
Share