Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

 অগ্রিম বুকিং শুরু সালমানের ‘সিকান্দার’ সিনেমার

এ বছর ঈদের বক্স অফিস জমাতে প্রস্তুত সালমান খান। মুক্তির অপেক্ষায় তার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’। সিনেমাটির পোস্টারেও বলিউডের সুলতান ধরা দিয়েছেন দুর্দান্ত অ্যাকশন লুকে। তাই এই মুক্তির অপেক্ষায় সালমান ভক্তরা। 

এদিকে, মুক্তির তারিখ নির্ধারিত না হলেও সিকান্দারের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই সিনেমাটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। বলিউড হাঙ্গামা কয়েকটি প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে যে সিনেমাটি ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে, কারণ সালমান খান প্রতি বছর ঈদ বা বড়দিন উপলক্ষে তাঁর সিনেমা নিয়ে আসেন। তাই ভক্তরা ধরে নিচ্ছেন সিনেমাটি মুক্তি পেতে পারে মার্চের শেষের দিকে।

প্রতিবেদন অনুসারে, ৩০ শে মার্চ দিনটি রবিবার হওয়ার কারণে আয়ের দিক থেকেও বড় সুবিধা পেতে পারে সিনেমাটি। বলিউড সূত্রে আরো শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সিকান্দারের ট্রেলারটি মুক্তি দিতে পারে নির্মাতারা। তখনই জানা যাবে মুক্তির সঠিক তারিখ।

এদিকে সিকান্দার নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা বেড়েই চলেছে।  পরিচালক মুরগোদাস ৯ বছর পর কোনো হিন্দি সিনেমা তৈরি করছেন। এর আগে ২০০৮ সালে আমির খানের ‘গজনি’, ২০১৪ সালে অক্ষয় কুমারের ‘হলিডে’ এবং ২০১৬ সালে সোনাক্ষী সিনহার ‘আকিরা’ নির্মাণ করেন মুরগোদাস। অ্যাকশন এন্টারটেইনার ঘরানার নির্মাতা হওয়ায় সালমান খানের সঙ্গে তাঁর সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।

এ আর মুরগোদাসের পরিচালনায় সিকান্দার প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share