Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ২, ২০২৬

ফেসবুক লাইভে অবশেষে মুখ খুললেন আলভী

ফেসবুক লাইভে অবশেষে মুখ খুললেন আলভী
ফেসবুক লাইভে জাহের আলভী, ছবি: সংগৃহীত

ভিডিও বার্তায় নিজের অবস্থান জানালেন আলভী

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনেতা জাহের আলভী অবশেষে প্রকাশ্যে এলেন। তবে সরাসরি নয়। ফেসবুক লাইভে একটি রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন তিনি। প্রায় ২৮ মিনিট ৪৪ সেকেন্ডের সেই ভিডিওতে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে দেশে না ফেরার কারণও ব্যাখ্যা করেন।

ফেসবুক লাইভে অবশেষে মুখ খুললেন আলভী
অভিনেতা জাহের আলভী, ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন আলভী। তিনি জানান, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের নানা প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিও করেছেন। এ সময় তিনি ১ মার্চ কাঠমান্ডু থেকে ঢাকার একটি টিকিটের ছবিও দেখান।  দাবি করেন, দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পরে আর আসেননি।

২৮ মিনিটের ভিডিওতে মব আতঙ্কের দাবি আলভীর

ভিডিওতে আলভী বলেন, দেশে ফিরলে তাকে মব সৃষ্টি করে হত্যা করা হতে পারে এমন হুমকি পাচ্ছেন। তাই তিনি ঝুঁকি নেননি। স্ত্রীর মৃত্যুর সব দায় তিনি দেশের মানুষ ও ইকরার পরিবারের ওপর চাপান। তার ভাষ্য, ইকরার পরিবার তাকে শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতেও দেয়নি।

ফেসবুক লাইভে অবশেষে মুখ খুললেন আলভী
অভিনেতা জাহের আলভী, ছবি: সংগৃহীত

ছেলে রিজিকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ অভিনেতার

ছেলে রিজিকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, সন্তানের মা আর বেঁচে নেই। এখন যদি তারও কিছু হয়, তাহলে সন্তানের কী হবে? আইনিভাবে যেকোনো অভিযোগ মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে মব সহিংসতার আশঙ্কায় দেশে আসতে পারেননি বলে দাবি করেন।

স্ত্রী ইকরার মৃত্যুতে ট্রমায় আছেন আলভী

আলভী আরও বলেন, ১৬ বছর একসঙ্গে সংসার করেছেন তারা। এমন সম্পর্কের পর স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। ট্রমার মধ্য দিয়ে সময় পার করছেন বলেও উল্লেখ করেন।

ফেসবুক লাইভে অবশেষে মুখ খুললেন আলভী
অভিনেতা জাহের আলভী, ছবি: সংগৃহীত

জানা গেছে, ইকরার মৃত্যুর আগেই নেপালে গিয়েছিলেন আলভী। সেখান থেকেই স্ত্রীর মৃত্যুর খবর পান। পরদিন দেশে ফেরার কথা থাকলেও তাকে আর দেখা যায়নি। এ নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই ইকরার দাফন সম্পন্ন হয়।

দেশে ফেরার বিষয়ে কিছুই জানায়নি আলভী

গত ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। মামলায় আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি আলভী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা

হলিউড তারকারা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন…
ইরানে আমেরিকার হামলায় নিন্দা
0
Share