Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন
বিয়ের ছবি

জেফার ও রাফসানের বিয়ে

অনেক জল্পনা-কল্পনার পর আজ বুধবার বিয়ে করেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। ফেসবুকে অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র প্রকাশ করে নতুন জীবনের ঘোষণা দিয়েছেন রাফসান। একই সাথে সবার দোয়া চেয়েছেন রাফসান। একটি ভিডিওতে জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান।  

রাফসানের ফেসবুকে শেয়ার করা অনুষ্ঠানের ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের ফেসবুক ওয়ালেও। ছবিগুলো প্রকাশের কয়েক ঘণ্টা পর একটি ভিডিও প্রকাশ করেন রাফসান। যেখানে গায়েহলুদ থেকে বিয়ের মিষ্টি মধুর বেশ কিছু মুহূর্ত উঠে এসেছে।  

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান
রাফসান ও জেফারের বিয়ের ছবি | | রাফসানের ফেসবুক থেকে

ভিডিওটি শুরু হয় রাফসান ও জেফারের কবুল বলার মধ্য দিয়ে। বিয়েতে দুজনকেই সাদা পোশাকে দেখা যায়। কবুল বলার পর পরিবারের সদস্যের সঙ্গে আপ্লুত অবস্থায় দেখা যায় জেফারকে। সে সময় পরিবারের সদস্যের সঙ্গে তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও দুজনের পাশে ছিলেন। পুরো ভিডিওতেই দুজনের খুনসুটি ধরা পড়ে।

ভিডিওর অন্য একটি অংশে রাফসানের অনুভূতি জানতে চান জেফার। উত্তরে রাফসান বলেন, ‘ফুল ফিলিং’। আরেকটি অংশে জীবনের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করে রাফসান জানান, জীবনে আগে অনেক কিছু ঘটেছিল এবং একধরনের অস্থিরতা ছিল। কিন্তু বর্তমানে সবকিছু শান্ত এবং তিনি এখন শান্তিতে আছেন।

রাফসানের ফেসবুকে প্রকাশ করা এই ভিডিওটি দেশজুড়ে এখন ভাইরাল। লাখো লাখো ভিউ হয়েছে ভিডিওটির।

আজ ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ে করেন তারা। সেই বিয়েতে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিলো। সকালে তাদের গায়েহলুদ আর দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা ও বাকি আয়োজন সম্পন্ন হয়।

উল্লেখ্য এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। অন্যদিকে জেফারের এটি প্রথম বিয়ে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share