Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ব্যান্ডশিল্পী দস্তগীর হক মারা গেছেন

ব্যান্ডশিল্পী দস্তগীর হক মারা গেছেন
ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক, ছবি: সংগৃহীত

সংগীত অঙ্গনে শোক, নেই দস্তগীর হক

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’-এর লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাসাব হক।

ব্যান্ডশিল্পী দস্তগীর হক মারা গেছেন
ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক,  ছবি: সংগৃহীত

মাসাব জানান, দীর্ঘদিন ধরে তার বাবার কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চলছিল। সম্প্রতি তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বুধবার সকালে তিনি মারা যান।

গত ডিসেম্বরেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ২১ ডিসেম্বর আইসিইউতে ভর্তি করা হয়। পরে ৫ জানুয়ারি বাসায় ফিরলেও জানুয়ারির মাঝামাঝি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়।

বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৭২ সালে গঠিত ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ বাংলাদেশের আধুনিক ব্যান্ডসংগীতের শুরুর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দস্তগীর হক ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত গিটারিস্ট নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানের আলোচিত সংগীতশিল্পী আলমগীর হকের ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share